দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হিউস্টনে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’র ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। ম্যাচের পঞ্চম মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে কঙ্গো।
বুধবার (১৭ জুন) পর্তুগাল-কঙ্গোর ম্যাচে দুটি গোলই হয় প্রথমার্ধে।
নেতোর পাস থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও নেভেস। এটি তার পর্তুগালের জার্সিতে চতুর্থ গোল। বিরতির ঠিক আগে ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর ক্রসে দারুণ হেড করে সমতা ফেরান ইওয়ান উইসা।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে জোয়াও ক্যানসেলো গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর পর্তুগাল একাধিক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোল আর পায়নি।
শুরুর একাদশে থাকা ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এ ম্যাচে গোল করতে পারেননি। ফলে পর্তুগাল জয়ের দেখা পায়নি।
এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপে প্রথমবারের মতো গোল এবং পয়েন্ট পেল ডিআর কঙ্গো। ১৯৭৪ সালের পর এবারই তারা বিশ্বকাপে অংশ নিয়েছে।
এমএম/